× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সবজি বাজার থেকে থানা আ.লীগের সভাপতি গ্রেফতার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

০৯ নভেম্বর ২০২৫, ১৯:০২ পিএম

নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) সকালে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, রবিবার (৯ নভেম্বর) সকালে সিংড়া বাজারে বাজার করছিলেন ওহিদুর রহমান। এসময় পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ধরে পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সিংড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ওহিদুর রহমানকে আটক করে থানায় আনা হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.