× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি: নোভা ফিরোজ

আবু ইউসুফ রাসেল

২৩ জানুয়ারি ২০২২, ০৪:২৪ এএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২২, ০৬:২১ এএম

প্রিয়মুখ মডেল-অভিনেত্রী নোভা ফিরোজ। তার ক্যারিয়ার শুরু ২০০৫ সালে ‘প্রাণ ডাল’ এর বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা এবং প্রযোজনা করছেন। তিনি সিনেমায় কাজ করছেন। সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন সংবাদ সারাবেলার প্রতিবেদক আবু ইউসুফ রাসেল। যার কিছু চৌম্বুক অংশ তুলে ধরা হলো।

প্রশ্ন: বর্তমান কী নিয়ে ব্যস্ততা?
নোভা ফিরোজ : এখন কিছু ওটিটি প্ল্যাটফর্ম আর বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত।
প্রশ্ন: ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার কাজে দর্শকদের কতটুকু ধরে রাখতে পেরেছেন বলে আপনি মনে করেন ?
নোভা ফিরোজ :  ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শকও পছন্দ করেছে। প্রত্যাশার চাইতে প্রাপ্তিও কম নয়। যেটা আমি সঠিকভাবে উপলব্ধ করেছি।
প্রশ্ন: নতুন কী কী কাজ করছেন?
নোভা ফিরোজ :  বেশ কিছু কাজে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছি।  নতুন কিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে শিগগিরই কাজ শুরু করতে পারব।
প্রশ্ন: অভিনয় করেননি, কিন্তু করতে চান? এমন একটি চরিত্রের কথা বলেন?
নোভা ফিরোজ :  আমি সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। সুতরাং যেটাই করি চেষ্টা থাকে আগের চরিত্রের সাথে যাতে মিলে না যায়।
প্রশ্ন: নতুন বছরের দর্শকদের জন্য কী করতে চান?
নোভা ফিরোজ:  আগের বছরের থেকেও নতুন বছরে ভাল কাজ উপহার দিতে চাই এবং নিজেকেও সময়ের সাথে আরো সমৃদ্ধ করতে কাজ করবো ইনশাহ আল্লাহ।  
সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.